রোববার ভোরে মাধবপুর উপজেলার বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমেরগাঁও গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), মো. লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) এবং মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।
মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
.png)