এর আগে, শনিবার রাতে থানার নিউমার্কেট ও পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইয়াসিন আরাফাত, মো. মাসুদ, আমিনুল ইসলাম, মামুনুল ইসলাম, মাঈন উদ্দিন, ইয়াছিন হোসেন রবিন, সাগর, জাহিদ হোসেন, মো. সোহাগ, মো. শাকিল এবং মো. ওয়াসিম।
ওসি জাহিদুল কবীর বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়জন পালিয়ে যান। পরে সন্দেহভাজন হিসেবে আরো আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে সাতটি টিপছোরা উদ্ধার করা হয়।
.png)
থানার এসআই মো. মোমিনুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে আমতল, নিউমার্কেট মোড়, স্টেশন রোড, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় বাসের জানালার পাশে থাকা যাত্রীদের মোবাইল, গলার চেইন টান দিয়ে নিয়ে নিতেন। এছাড়া সংঘবদ্ধ হয়ে যাত্রীবেশে বাসে উঠে ঠেলাঠেলি করে মোবাইল হাতিয়ে নিতেন। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের মামলা রয়েছে।
মোমিনুল হাসান আরো বলেন, তারা আগেও একই অপরাধে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিল। জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়েছে। পৃথক দুইটি মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।