ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পৃথক অভিযানে ১৫ জুয়ারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
জামালপুরে পৃথক অভিযানে ১৫ জুয়ারি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়ার কালিবাড়ী ও খরখড়িয়ায় অভিযান চালিয়ে ১৫ জুয়ারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করছেন জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর উপজেলার কেন্দুয়ার কা‌লিবাড়ীতে বি‌শেষ অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়ারিকে গ্রেফতার করা হয়। পরে ১৪ হাজার ৩৬০ টাকা ও জুয়ার আলামত জব্দ ক‌রেন তারা।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, মো. নাজিমুদ্দিন মন্ডল (৪০), শ্রী বিপ্লব চন্দ্র সূত্রধর (৫২), মো. আমিনুর রহমান শিপন (৪৯), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. বাবুল মিয়া (৬২), মো. আ. রউফ (৪৯), মো. শহীদ মিয়া (৬২), মো. আব্দুল বাছেদ (৫৩), মো. মিজানুর রহমান (৫৫) ও মো. গোলাম রব্বানী (৪৬)। তাদের বিরুদ্ধে জামালপ‌ুর সদর থানায় মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার খরখ‌ড়িয়া এলাকায় বি‌শেষ অভিযান পরিচালনা করে ৫ জুয়ারি‌কে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এসআই আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সদর থানার খরখড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদরে কাছ থেকে জুয়ার নগদ ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়ার আলামত জব্দ ক‌রা হয়। পরে তাদের বিরুদ্ধে জামালপ‌ুর সদর থানায় মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!