ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় পুলিশি অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৯

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়ায় পুলিশি অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৯
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ৯ আসামিকে গ্রেফতার  করেছে পুলিশ। এরমধ্যে ১ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ সময় এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২টি বিদেশি মদ উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারি পরোয়ানাভুক্তরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তারা হলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সাব্বির, গ্রেফতারি পরোয়ানাভুক্ত উপজেলার মাঝিগাছার নুর মিয়ার ছেলে সাহাব আলী, বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন, হাসেন মিয়ার ছেলে ওয়াসিম, মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে বাহার মিয়া, জামাল মিয়ার ছেলে জাবেদ মিয়া, পৌর শহরের মসজিদ পাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে জিয়াউল হক, দেবগ্রাম এলাকার আইয়ুব আলীর ছেলে রজব আলী ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকার রউফ শিকদারের ছেলে কাউয়ুম মিয়া। তাদের সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গ্রেফতার মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!