স্থানীয়রা জানান, চরকুড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী সাত্তার মোল্লার স্ত্রী আঁখি বেগমের সঙ্গে সাত্তারের ভাতিজা রাজমিস্ত্রি মোতালেবের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। এ ব্যাপারে আঁখি বেগমের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানলে তাকে সংশোধন হওয়ার কথা বলে শাসন করেন।
অন্যদিকে, মোতালেবের পরিবার থেকে আঁখির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলা হয়। একপর্যায়ে গত সোমবার রাতে আঁখি ও মোতালেব পালিয়ে যান। পরে পাবনার মুলাডুলিতে মোতালেবের বোন পেয়ারা খাতুনের শ্বশুরবাড়িতে তাদের দু’জনের সন্ধান পাওয়া যায়।
.png)
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান, চরকুড়া গ্রামে চাচিকে নিয়ে ভাতিজা উধাও ঘটনাটি মাত্র শুনেছি। এ ঘটনায় আইন বিরোধী কোনো কর্যকলাপ ঘটলে ব্যবস্থা নেয়া হবে।