মৃত রমজান গাজী (২২) সদর ইউনিয়নের আব্বাস গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রমজান গাজী আশাশুনি বাজারের সরদার ড্রাগ হাউজে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি প্রতিদিনের ন্যায় আশাশুনি হাইস্কুলের পুকুরে গোসল করতে যান। পরে শিক্ষার্থীরা রমজানকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয়দের ধারণা, পুকুরে গোসল করতে গিয়ে রমজান গাজীর পা পিছলে যায়। এ সময় ঘাটের বাঁশের খুঁটির সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।