ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশে গাঁজা চাষ, গাছসহ চাষি আটক 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বাড়ির পাশে গাঁজা চাষ, গাছসহ চাষি আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাঁজা গাছসহ মোকাদ্দেস হোসেন ওরফে ভল্টা নামে এক গাঁজা চাষিকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটক মোকাদ্দেস হোসেন গাংনী উপজেলার মাইলমারী গ্রামের জিহাদ আলীর ছেলে।

মঙ্গলবার রাত ৭ টার দিকে মোকাদ্দেস হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোকাদ্দেস হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির দক্ষিণপাশে গিয়ে গাঁজা গাছটি দেখতে পেয়ে গাঁজা চাষি মোকাদ্দেস হোসেনকে আটক ও গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!