ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে এসি বিস্ফোরণে হাসপাতালে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জে এসি বিস্ফোরণে হাসপাতালে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে সাত রোগীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালসহ আশপাশের এলাকা। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরে ওই হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার রাতে শহরে ওই হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে এদিক-সেদিক ছুটাছুটি করেন রোগীরা। এতে কয়েকজন রোগী আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাত রোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

Advertisement

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোঁয়ায় হাসপাতাল আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!