ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে এসি বিস্ফোরণে নিহত ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৪ জুলাই ২০২২
গাজীপুরে এসি বিস্ফোরণে নিহত ২
ঘটনাস্থলে পুলিশ

গাজীপুরে পোশাক কারখানায় জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। রোববার বিকেলে সদর উপজেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় এলিগেন্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ২৪ বছর বয়সী সাগর ও ফরিদপুরের সদরপুর উপজেলার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে ৩০ বছরের সোহেল ইসলাম।

এর মধ্যে সাগর এলিগেন্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ও সোহেল এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

Advertisement

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, কারখানার জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসার বিকল ছিল। কম্প্রেসার মেশিনটি মেরামত করছিলেন সাগর ও সোহেল। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তারা। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের শরীর ও মুখমণ্ডল ঝলসে গিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!