ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে আগুন, পুড়ল ১৪ ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি  
প্রকাশিত: ২০:৪১, ১৩ জুলাই ২০২২
গাজীপুরে আগুন, পুড়ল ১৪ ঝুট গুদাম
আগুন: ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশনের পৃথক দুটি এলাকায় আগুন লেগে ১৪টি ঝুট গুদাম পুড়ে গেছে। বুধবার সকালে পূবাইলের মাজুখান পূর্বপাড়া ও কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ আগুন লাগে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, পূবাইল থানাধীন মাজুখান পূর্বপাড়া এলাকায় ভোর ৫টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরো ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়েন্ত্রণে কাজ করে। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ টি ঝুটের গুদাম পুড়ে গেছে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় সকাল সোয়া ৯টার দিকে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর প্রস্তুতি শুরু করে। এরমধ্যেই আগুন আশপাশের আরো তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!