[ দেশজুড়ে ]
কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। মুহূর্তেই আগুন পাশের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
.png)
আগুন লাগার কারণ ও হতাহতের কোনে সংবাদ তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!