[ দেশজুড়ে ]
কোনাবাড়ীর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় স্থানীয় দুলাল মাস্টারের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুন আশেপাশের আরো দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুনের ব্যাপকতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কাশিমপুর মিনি বিবিএর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর জন্যে যোগ দেয়। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানা যায় নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!