ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি আর যাওয়া হলো না মীমের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
নানাবাড়ি আর যাওয়া হলো না মীমের
ছবি: ডেইলি বাংলাদেশ

মোংলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুমনা আক্তার মীম (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার মীম রামপাল উপজেলার বড়ো কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং বড়ো কাটালী গ্রামের সাইদুর রহমান ও শ্যামলী বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা-বাবার সঙ্গে নিজ বাড়ি থেকে ভ্যানে করে রামপাল উপজেলার সোনাতনিয়া এলাকায় নানাবাড়ি যাচ্ছিল মীম। পথে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছলে অসাবধানতায় ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় মিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বর্তমানে মীমের মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মোংলা
লিংক সফলভাবে কপি হয়েছে!