ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে অভিযানে মিলল ১৪ লাখ টাকার ইয়াবা, যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
বাসে অভিযানে মিলল ১৪ লাখ টাকার ইয়াবা, যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় খুলনাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৬শ’ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।  

গ্রেফতারকৃত মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) পিরোজপুরের কাউখালী থানার মধ্যম শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে খুলনার দিকে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় খুলনাগামী জিএস ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে মো. মহিদুল ইসলাম মৃধার কাঁধের ব্যাগ থেকে ৪ হাজার ৬শ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরও জানান, মৃধা দীর্ঘদিন যাবত ইয়াবা কক্সবাজার এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!