ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ইয়াবা মামলায় ২ জনের যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজারে ইয়াবা মামলায় ২ জনের যাবজ্জীবন 
জেলা জর্জ আদালত, কক্সবাজার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন উখিয়া উপজেলার বাসিন্দা মো. তারেকুর রহমান ও ঘুমধুম ইউনিয়নের জসিম উদ্দিন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। 

Advertisement

জানা গেছে, ২০২১ সালের ১৯ নভেম্বর উখিয়া কুতুপালং বাজারস্থ এমএসএফ হাসপাতালের পাশে কচুবনিয়া রাস্তার মাথা থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ (বিজিবি) উখিয়া থানায় মামলা করেন। ২০২১ সালের ২৩ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেন বিচারক।

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!