[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে চার মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ মো. পারভেজ শেখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টারের পাড়ায়। তার পিতার নাম নাজিম উদ্দিন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার পতিতা পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়া পূর্বপাড়া চেয়ারম্যান গলির পারভেজ স্টোর নামক দোকানের নামনে হতে ৫০টি ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি পারভেজের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!