মৃত সামিউল চৌকিঘাটা গ্রামের আইয়ুব শেখের ছেলে। তার স্ত্রী ও সাত মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামিউল হতদরিদ্র পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চৌকিঘাটা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে তাদের বসবাস। ভ্যান চালিয়ে মা-বাবা ও স্ত্রী-কন্যাকে নিয়ে সংসার চালাতেন। সামিউল তার মাকে পাঁচ হাজার টাকা ধার করে দেওয়ার জন্য কয়েক দিন ধরে চাপ দিচ্ছিলেন। তার মা টাকা ধার করে দিতে রাজি হননি।
.png)
এ নিয়ে শনিবার সকাল ৭টার দিকে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। পরে সকাল ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে বাড়ির লোকজন দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারেফ মাতুব্বর বলেন, শুনেছি পারিবারিক ঝগড়ার কারণে সামিউল আত্মহত্যা করেছে।
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।