ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে ছাগল-ভেড়ার টিকা প্রদান শুরু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে ছাগল-ভেড়ার টিকা প্রদান শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে শুরু হয়েছে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম। নয় দিনব্যাপী এ টিকা কার্যক্রম শুরু হয়েছে শনিবার। চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

শনিবার সকালে জেলার পবা উপজেলার নওহাটা পৌর এলাকার কাজীপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আকতার হোসেন।

তিনি জানান, পিপিআর হচ্ছে ছাগলের একটি প্রাণঘাতী রোগ। পিপিআর নামক ভাইরাসের কারণে এ রোগ হয়। এ রোগ হলে অসুস্থ প্রাণীর জ্বর, মুখে ঘা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট দেখা যায়। এ রোগ হলে প্রাণীটিকে সহজে বাঁচানো যায় না। টিকা একমাত্র ভরসা। এ কারণে প্রতিবছর এই টিকা দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরো জানান, রাজশাহীতে সাড়ে ১৬ লাখ ছাগল ও ভেড়াকে এ টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত সাড়ে ১৪ লাখ টিকা চলে এসেছে। বাকি টিকাও চলে আসবে। রাজশাহীর গর্ভবতী এবং চার মাসের কম বয়সী ছাগল ও ভেড়া ছাড়া সব ছাগল ও ভেড়া এ ক্যাম্পেইনের আওতায় আসবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!