[ দেশজুড়ে ]
সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা সোমবার ফিরবেন
ফাইল ফটো
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। লঘুচাপের প্রভাবে জারি করা সতর্ক সংকেত রোববার বিকেলে প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। ফলে আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার সকালে টেকনাফ থেকে জাহাজ গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়া সেই পর্যটকদের ফেরত আনা হবে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ছিল। তাই দুর্ঘটনা এড়াতে ঐ নৌপথে যাবতীয় যানবাহন চলাচল বন্ধ ছিল। সংকেত কেটে যাওয়ায় সোমবার টেকনাফ থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে এবং পর্যটকরা ফিরতে পারবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েন প্রায় দুই শতাধিক পর্যটক। রোববার দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত বলবৎ রাখায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌ যান চলাচল বন্ধ ছিল। ফলে রোববারও আটকা পড়া পর্যটকদের ফেরত আনা সম্ভব হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!