শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাট পরিচালনার দায়িত্বে থাকা লোকজন শটকে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন, ‘আজ সন্ধ্যা থেকেই মহেশখালী ফেরার জন্য কক্সবাজার ঘাটে মানুষের ভিড় ছিল। কিন্তু পর্যাপ্ত বোট না থাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। ওইসময় ৪০-৫০ জন যাত্রী একটি কাঠের বোটে উঠলে বোটটি উল্টে গিয়ে যাত্রীরা পানিতে পড়ে যায়। তাদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিল।
.png)
তারা আরো বলেন, ‘কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোন যাত্রী নিখোঁজ আছে কিনা তাৎক্ষণিক জানা যায় নি। কিন্তু শিশু ও নারী যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা ‘
যাত্রীরা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু কোন যাত্রী নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয়নি ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।