[ দেশজুড়ে ]
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর চালক
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাসেল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে মধ্য কালমেঘা এলাকায় শ্বশুরবাড়ি থাকতেন রাসেল। রোববার দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ির কাছ হাশেম হাওলাদার বাড়ির সামনে মসজিদের কাছাকাছি একটি ঘরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!