ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনকে বিয়ে করতে না পেরে ভাইকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২ অক্টোবর ২০২৩
বোনকে বিয়ে করতে না পেরে ভাইকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

সাতক্ষীরায় স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে আশরাফুল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফুল জেলার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার পর তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ত। জিয়াউর রহমানের বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করতেন আশরাফুল। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। পারিবারিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আশরাফুল প্রতিশোধ নেয়ার উপায় খুঁজতে থাকেন।

Advertisement

২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে কুপিয়ে হত্যা করে সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে যান আশরাফুল। পরদিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐদিন রাতে রিয়াদের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুলকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে সদর থানার এসআই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৪ জুলাই আশরাফুলকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!