[ দেশজুড়ে ]
বরিশালে বাসচাপায় পথচারী নিহত
প্রতীকী ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফরিদ উদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার।
তিনি জানান, ইল্লামা ফিলিং স্টেশনের সামনে থেকে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হন ফরিদ। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটির খোঁজ নিয়ে আটকের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!