ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন যুবক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৩ অক্টোবর ২০২৩
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন যুবক
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চামটা মশুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফদার সাজেদুল একই এলাকার গুলজার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে চামটা মশুড়ীপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হন। এ সুযোগে সাজেদুল ইসলাম ঐ গৃহবধূর শোবার ঘরে লুকিয়ে থাকেন। গৃহবধূ এলে সাজেদুল তাকে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান সাজেদুল।

Advertisement

ঘটনার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। সকালে পুলিশ নিজ গ্রাম থেকে সাজেদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!