মঙ্গলবার নগরীর কাতালগঞ্জে সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধনের পর জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
মেয়র রেজাউল বলেন, আমি চাচ্ছি পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাঁটার ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।
.png)
এদিন কাতালগঞ্জ এলাকায় (বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড়) রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ ও রোড ডিভাইডারসহ পুরো সড়কের আলোকায়ন এবং সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র। এরপর তিনি বাংলাদেশের ৫৬ জন কিংবদন্তির হাতে আঁকা পেইন্টিং সম্বলিত ‘ডকুপেইন্ট’ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চসিক কাউন্সিলর শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক প্রমুখ।