[ দেশজুড়ে ]
নোয়াখালীতে চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
ফাইল ফটো
নোয়াখালীর সেনবাগে জেনারেটর চুরির অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আলাউদ্দিন ও মাহফুজুর রহমান বাবুকে আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন সেনবাগ পৌর শহরের সেনবাগ বাজারের নিউমার্কেট থেকে মেসার্স রংধনু বস্ত্র বিতানের মালিক মীর হোসেনের একটি জেনারেটর চুরি হয়ে যায়। বিষয়টি তিনি বাজার কমিটির লোকজনকে জানান। মঙ্গলবার চুরি হওয়া ঐ জেনারেটর মাহফুজুর রহমান বাবুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাওয়া যায়।
.png)
জিজ্ঞাসাবাদে মাহফুজুর রহমান বাবু জানান, জেনারেটরটি চুরি করা তা তিনি জানতেন না। ছাত্রদল নেতা আলাউদ্দিন তার কাছে ঐ জেনারেটর বিক্রি করেছেন।
সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, ব্যবসায়ী মাহফুজুর রহমান বাবুর দেওয়া তথ্যে ছাত্রদল নেতা আলাউদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় চুরির মামলা হয়েছে। ঐ মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!