[ দেশজুড়ে ]
রামেকে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ওই যুবকের মৃত্যু হয়।
মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (৩৮)। তিনি নাটোরের লালপুর উপজেলা কালুপাড়া এলাকায় জমশেদ আলীর ছেলে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, ৭ দিনের জ্বর নিয়ে গত ২৭ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৮ তারিখ তাকে আইসিইউতে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোররাতে সেখানেই তিনি মারা যান।
.png)
এ নিয়ে রামেক হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বর্তমানে ১৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!