[ দেশজুড়ে ]
সরাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসমাইল ও সাদিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসমাইল (৬) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মো. মুনির মিয়ার ছেলে এবং একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে সাদিয়া (৫)।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে সরাইল উপজেলার গলানিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর পাড়ে খেলা করছিল ঐ দুই শিশু। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!