[ দেশজুড়ে ]
রাজাপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাজার রোড ও পশু হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। সোমবার দুপুরে আনসার ব্যাটালিয়নের একটি দল নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) সাফিয়া সুলতানা জানান, রাজাপুর উপজেলার বাজার রোড এবং পশু হাসপাতাল রোড এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!