ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় বেকারিকে লাখ টাকা জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ৫ অক্টোবর ২০২৩
মাটিরাঙ্গায় বেকারিকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে রহমানিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার দলীয়া খালের পাশে অবস্থিত রহমানিয়া বেকারিতে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য বিক্রি করা, একইসঙ্গে মোড়কে পণ্যের তথ্য না থাকায় মাটিরাঙ্গার রহমানিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এমন অপরাধ না করতে বেকারির মালিক ও কর্মচারীদের সতর্ক করা হয়।

Advertisement

এ সময় মাটিরাঙ্গা উপজেলার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন।

জনস্বা‌র্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাক‌বে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!