সোমবার খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।
তিনি জানান, উমামি রেস্টুরেন্টে অভিযানকালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, প্রিমিসেস লাইসেন্স, পানি পরীক্ষার সনদ এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর পরিমাণে লেবেলহীন খাদ্য মজুত করতে দেখা যায়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে বিএফএসএর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার ব্যাটেলিয়নের একটি চৌকস টিম উপস্থিত ছিল।