শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে অভিযান চলিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে সবুজ স্টোরকে দুই হাজার, শাওন স্টোরকে দুই হাজার, রুবেল সবজি ভান্ডারকে দেড় হাজার টাকা ও রমজান স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
আসাদুজ্জামান রুমেল জানান, সরকার নির্ধারিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সিংগাইর উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে অভিযান চালানো হয়। অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।