[ দেশজুড়ে ]
জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ বেকারিকে জরিমানা
ফাইল ছবি
জয়পুরহাট পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ বেকারি মালিককে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সোহাগ বেকারির স্বত্বাধিকারীকে ৫ হাজার টাকা, রাতুল বেকারি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ৩০ হাজার টাকা, জনতা বেকারির স্বত্বাধিকারীকে ২ হাজার ও মা ফুড বেকারির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী ওয়াহিদ, র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, স্কোয়াড্রন কমান্ডার মো. ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
.png)
উক্ত সময়ে বেকারিগুলো থেকে জব্দকৃত মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরির ভেজাল কাঁচামাল ও উপাদান ধ্বংস করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!