[ দেশজুড়ে ]
বিয়ে করতে এসে জরিমানা গুনলেন বর
ফাইল ফটো
ফরিদপুর সদর উপজেলায় কিশোরীকে বিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিলেন হাবিব মোল্লা নামে এক যুবক। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার শ্রীফলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি নম্বর ১০৯৮ থেকে ফোন পেয়ে জানতে পারি ১৪ বছরের এক কিশোরীর বিয়ে দেওয়া হচ্ছে। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বর হাবিব মোল্লাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, বাল্যবিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর হাবিব মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!