ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন কনের বাবা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৩ মে ২০২৩
বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন কনের বাবা
ফাইল ফটো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিয়ে আয়োজন করায় কনের বাবাকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। দণ্ডপ্রাপ্ত সহিদুল ইসলাম দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

জানা গেছে, বাল্যবিয়ের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের সামনে মেয়ের বাল্যবিয়ের আয়োজনের কথা স্বীকার করেন সহিদুল ইসলাম। 

Advertisement

এ সময় সহিদুল ইসলামকে ৩ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন তিনি। 

ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির শাখাওয়াত হোসেন ও দর্শনা থানা পুলিশের একটি টিম। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!