বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তাদের কাছে খবর আসে, যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের নুরুজ্জামানের হ্যাচারিতে নিষিদ্ধ বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা মজুত রয়েছে। এর ভিত্তিতে তাৎক্ষণিক মেজর সাকিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছিরকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন। একইসঙ্গে অবৈধ ব্যবসায় জড়িত থাকার দায়ে হ্যাচারি মালিক নুরুজ্জামানের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর জব্দকৃত মাছের পোনা ধ্বংস করা হয়।
.png)
তিনি আরও জানান, মঙ্গলবার মধ্য রাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা তিনটি বাসে জেলি পুশ করা চিংড়ি শহরের মনিহার এলাকায় পৌঁছলে বাসগুলো জব্দ করেন র্যাব সদস্যরা। এ সময় মোট ২৪টি ককসিটে জেলি পুশকৃত ৬শ’ কেজি চিংড়ি উদ্ধার করা হয়। পরে তিন বাস মালিকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।