ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে চার ক্লিনিককে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩
যশোরে চার ক্লিনিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলায় চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও মেহেরুননেছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এ সময় তার সঙ্গে ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!