[ দেশজুড়ে ]
বেশি দামে আলু বিক্রি, কোল্ড স্টোরেজ কোম্পানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুরে জেলার মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বি. ই কোল্ড স্টোরেজ অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেড কোম্পানিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
.png)
তিনি বলেন, ঐ কোম্পানিটির মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!