[ রাজধানী ]
বনানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা
বনানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী এলাকায় সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। এসময় ফুটপাতের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে ডিএনসিসির অভিযানে বনানী ১৭, ১৭/এ, ১৮, ১৯, ১৯/এ, ও ২৫ নম্বর রোডে ও দুই পাশের ফুটপাত দখল করে রাখা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এ অভিযান পরিচালনা করেন অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।
.png)
মো. জুলকার নায়ন বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
উচ্ছেদ
লিংক সফলভাবে কপি হয়েছে!