[ দেশজুড়ে ]
শ্রীনগরে ড্রেজার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে শ্রীনগর-আলমপুর খালের দেউলভোগে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সাফফাত আরা সাঈদ।
তিনি জানান, অবৈধভাবে ড্রেজার সংযাগের মাধ্যমে মাটি উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’র আওতায় ১টি মামলায় এক ব্যক্তিক ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
জানা গেছে, দেউলভোগ এলাকার খালে অবৈধভাবে ড্রেজারের সংযোগের মাধ্যমে বাল্কহেড থেকে বালু উত্তোলন করার মধ্যে দিয়ে কৃষি জমি ও জলাশয় ভরাট করা হয়েছিল। খবর পয়ে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। এ সময় ড্রেজারটি উচ্ছেদ করা হয় ও ড্রেজার মালিক পার্শ্ববর্তী সিরাজদিখান উপজলার খাসমহল বালুচর এলাকার মো. মুলক আলমকে আইন ভঙ্গ করায় আর্থিক জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!