ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, হোটেল মালিককে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ৩ অক্টোবর ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, হোটেল মালিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মান নিশ্চিত না করার অপরাধে এক হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর দূর্গাবাড়ী সড়ক এলাকায় মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহম্মেদ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কের ফুটপাত এবং দুই পাশে অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের ভ্রাম্যমাণ দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে স্কুল সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের সর্তক করে উদ্যানের ভেতরে মোটরসাইকেল প্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দোয়া হয়। এ সময় মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!