ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৩ অক্টোবর ২০২৩
ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে  উপজেলা সদরের দুইটি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড-২০১৮ আইনের আওতায় এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই খুলনা যৌথভাবে পাইকগাছা শহরের বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় পেট্রোল প্রতি ১০ লিটারে ৫২০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে পৌরসভার আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা এবং ডিজেল প্রতি ১০ লিটারে ৪৫০ মিলিলিটার কম দেওয়ায় জিরোপয়েন্টস্থ মা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিএসটিআই খুলনার পরিদর্শক মো. রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!