ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, ক্লিনিককে লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১০ অক্টোবর ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, ক্লিনিককে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার বেসরকারি ক্লিনিক গরীব নেওয়াজ অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

অস্বাস্থ্যকর পরিবেশে প্যাথলজি পরিচালনা, চিকিৎসক না থাকা এবং নোংরা পরিবেশের অভিযোগে নগরীর সাতরাস্তা মোড় এলাকার অবস্থিত ঐ ক্লিনিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এছাড়া আরো দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডা. ঊষা বলেন, নগরীর চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসায় অব্যবস্থাপনা ও কাগজপত্র ঠিক না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে গরীব নেওয়াজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা এবং হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ লাইন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!