[ দেশজুড়ে ]
নড়াইলে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর শেখের ছেলে মোটরসাইকেলচালক বাদশা শেখ (৪৫) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের ছবুর শেখের ছেলে কাফিল শেখ (২১)। এর মধ্যে কাফিল শেখ স্থানীয় একটি আলিম মাদরাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে একটি মোটরসাইকেলে করে বাদশা শেখ ও কাফিল শেখ মিঠাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ দুইজন নিহত হন।
.png)
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!