[ দেশজুড়ে ]
পরিত্যক্ত বোমা বিস্ফোরণে উড়ে গেল কিশোরের চোখ
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামে একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোরের এক চোখ উড়ে গেছে। এ সময় তার মুখ ক্ষত-বিক্ষত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঐ গ্রামের একটি আম বাগানের ভেতরে বেগুন-কচুক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদ দুপুরে বাড়ির পাশে বেগুন-কচুক্ষেতে কাজ করছিল। এ সময় সে বোমাটি চিনতে না পারায় তাতে আঘাত করে। ফলে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। পরে বোমার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে যান। বোমার আঘাতে মুরাদের চোখ ও মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে সেখানে বোমা রাখা হয়েছে তা খতিয়ে দেখা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!