ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলছে ইসরায়েল: ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ১১ অক্টোবর ২০২৩
গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলছে ইসরায়েল: ফিলিস্তিন
ছবি: সংগৃহীত

ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।

টানা পাঁচ দিন ধরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে। দেখা দিয়েছে খাবারের চরম সংকট। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। সুপেয় পানির সংকটে ভুগছেন গাজাবাসী। অনেকে জীবন বাঁচাতে পরিবার নিয়ে নিরাপদ জায়গায় পালিয়েছেন। অনেকে আশ্রয়শিবিরে উঠেছেন। সেখানেও হামলা হচ্ছে।

এরইমধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যাকার কারামা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর ‘সাদা ফসফরাস’ বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই অভিযোগটি সামনে আসলো।

Advertisement

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার কারামা এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে দখলদাররা।

এ বিষয়ে ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্স-এ একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার জনবহুল এলাকায় বিষাক্ত ফসফরাস ব্যবহার করছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে।

এর আগেও গাজায় ইসরায়েলের এ ধরনের বোমা ব্যবহার প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী।

১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতি স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এই বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!