ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১৪ অক্টোবর ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুরে এ বছর ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হলো।

মৃতরা হলেন- মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার, রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম, বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা। 

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। এছাড়া ১১ রোগীকে ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Advertisement

ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক জানান, বর্তমানে এই হাসপাতালে  ২৯৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ রোগী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!