ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অন্য ছেলের সঙ্গে প্রেম, বিদেশ থেকে এসে স্ত্রীকে খুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১২, ১৫ অক্টোবর ২০২৩
অন্য ছেলের সঙ্গে প্রেম, বিদেশ থেকে এসে স্ত্রীকে খুন
ছবি: সংগৃহীত

রিয়াকে বিয়ে করে সৌদি আরব চলে যান রিপন। কিছুদিন পর রিয়া আর সংসার করবে না বলে কাবিনের ৮ লাখ টাকা দিয়ে দিতে বলেন। এরপর রিয়া সব যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে রিপন জানতে পারেন রিয়া অন্য ছেলের সঙ্গে প্রেম করছেন। এমন খবরে সম্প্রতি দেশে আসেন রিপন। পরে রিয়াকে খুন করেন।

ভিকটিম রাখিয়া সুলতানা রিয়ার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অন্যদিকে, অভিযুক্ত রিপন মিয়ার বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। তিনি স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।

শনিবার দুপুরে পুলিশ সুপার বলেন, ভিকটিম রাখিয়া সুলতানা রিয়ার সঙ্গে এক বছর আগে রিপন মিয়ার বিয়ে হয়। বিয়ের ১৫ দিন পর রিপন মিয়া সৌদি আরব চলে যান। কিছুদিন পর রিয়া আর সংসার করবে না বলে কাবিনের ৮ আট লাখ টাকা দিয়ে দিতে বলেন। এরপর ভিকটিম রিয়া তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে রিপন জানতে পারেন রিয়া অন্য ছেলের সঙ্গে প্রেম করছেন।

এমন খবরে ক্ষিপ্ত হয়ে ২ অক্টোবর সৌদি আরব থেকে কাউকে না জানিয়ে দেশে এসে বিভিন্ন জায়গায় গোপনে বসবাস করতে থাকেন। স্ত্রী রিয়ার ওপর গোপনে নজরদারি করতে থাকেন তিনি। ৮ অক্টোবর সকালে রিপন মিয়া স্ত্রীকে স্কুলগেটে অন্য একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখেন। এতে ক্ষিপ্ত হয়ে ধারালে দা কিনে পরদিন ৯ অক্টোবর রিয়ার বাড়ির পাশের আখক্ষেতে অবস্থান নেন।

পরীক্ষার জন্য বাড়ি থেকে আখ ক্ষেতের কাছে আসতেই রিপন মুখ বাধা অবস্থায় রিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রিপন মিয়া পালিয়ে যান। স্থানীয়রা রিয়াকে হাসপতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ১০ অক্টোবর রিয়ার বাবা ভালুকা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি রিপন মিয়া ২ অক্টোবর দেশে আসেন। খুনের সময় রিপন মিয়া ঘটনাস্থলেই ছিলেন। পরে সৌদি আরবে চলে যেতে চেয়েছিলেন তিনি। ইমিগ্রেশন পুলিশের সহায়তা চাইলে তার দেশ ছাড়ার পরিকল্পনা ভেস্তে যায় এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তার দেওয়া তথ্যমতে হত্যা ব্যবহৃত দা জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!