[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশাচালকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শাকিল মিয়া নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১দিকে জেলা শহরের উত্তর শেরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাকিল মিয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের মো. জিলন মিয়ার ছেলে। তিনি জেলা শহরের শেরপুর এলাকায় ভাড়া বাসায় বাসবাস করতেন। পেশায় রিকশাচালক ছিলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে ঘরের মাঝে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় শাকিলকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!