ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে কচুক্ষেতে মিলল ২ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১, ১৬ অক্টোবর ২০২৩
টেকনাফে কচুক্ষেতে মিলল ২ লাখ ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার বিকেলে নাজিরপাড়ার একটি কচুক্ষেত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। রাতে এ তথ্য জানান ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,  রোববার বিকেলে মাদকের একটি চালান উত্তর নাজিরপাড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যে নাজিরপাড়া বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে অভিযান চালায়। 

Advertisement

একপর্যায়ে জৈনিক আইয়ুবের বাড়ির পেছনে কচুক্ষেতে লুকায়িত অবস্থায় মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত বস্তার ভেতরে ২ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!